Advertisement

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (২১ নভেম্বর, ২০২৬) চট্টগ্রামে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রামস্থ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক-এ এক বর্ণাঢ্য সংবর্ধনা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনামন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন এবং সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা অনুষ্ঠানস্থলে আয়োজিত বিভিন্ন পরিবেশনা ও প্রদর্শনী অত্যন্ত আন্তরিকতার সাথে উপভোগ করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।