যশোরে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ কর্মী মঈনুর রহমান মেম্বারকে আটক করেছে পুলিশ। শনিবার ২১ নভেম্বর সকাল ৮টার দিকে যশোর শহরের ধোপাখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মঈনুর রহমান যশোরস দর উপজেলার ধোপাখোলা এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, গত ১ নভেম্বর ভোরে যশোর শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি ও নাশকতার চেষ্টা অভিযোগে কোতয়ালি থানায় দায়ের করা মামলায় তার সম্পৃক্ততা পান পুলিশ। ওই মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই নুর উন নবী জানান, আটক আসামি মঈনুরকে সন্ত্রাস দমন আইনে আদালতে সোর্পদ করা হগেয়ছে।

















