Advertisement

তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী

তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী

দেশের সামরিক সক্ষমতা ও তিন বাহিনীর সমন্বিত যুদ্ধ প্রস্তুতি প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষায়িত স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত এই মহড়ায় আধুনিক যুদ্ধকৌশল, সমন্বিত অভিযান পরিচালনা এবং দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের সক্ষমতা তুলে ধরা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে ৩ বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেন তিনি। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক এই মহড়ায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।

তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রীমহড়ায় তিন বাহিনীর বিশেষায়িত সদস্যরা সমন্বিত অভিযান পরিচালনা, বিশেষ যুদ্ধকৌশল প্রয়োগ এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় নিজেদের সক্ষমতা প্রদর্শন করেন। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী মহড়ার বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জাম ঘুরে দেখেন। এ সময় তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ এবং সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী উল্লেখ্য, ২০১৩ সালে স্বর্ণদ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। গত এক যুগের বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।

তবে তিন বাহিনীর বিশেষায়িত স্পেশাল ফোর্সের সমন্বয়ে এধরনের যৌথ মহড়া এবারই প্রথম। সশস্ত্র বাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় জোরদার এবং আধুনিক যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

জনপ্রিয়
Advertisement
সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান নিজেই চালালেন প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান নিজেই চালালেন প্রধানমন্ত্রী