Advertisement

দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, সে বিষয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। এই আলোচনা হবে ভারতের সঙ্গে। তিনি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, তার শাস্তি হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন, নাকি ভারতের বিমানে, নাকি হেঁটে আসবেন, কীভাবে হস্তান্তর হবে এ আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেখানোর চেষ্টা করছেন তার সিদ্ধান্তে অনকে কিছু হচ্ছে। এসব ব্লাফ। শেখ হাসিনা আসতে চাওয়ায় প্রত্যর্পণে এখন আর কোনো আইনি বাধা নেই।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সেটি কার্যকর করার অপেক্ষা করছে বাংলাদেশ। যেখানে পালিয়ে আছেন সে রাষ্ট্রের কাছে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। হস্তান্তর করা হলে বাংলাদেশ বিমানে আমরা আনবো নাকি তাদের বিমানে আসবেন সেটি পরবর্তীতে নির্ধারিত হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস আসার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ার কথা বলছেন না। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে হবে।–চ্যানেল 24

জনপ্রিয়
Advertisement
সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান নিজেই চালালেন প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান নিজেই চালালেন প্রধানমন্ত্রী