Advertisement

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান নিজেই চালালেন প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান নিজেই চালালেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে সেনাবাহিনীর অফরোড ফোরহুইল ড্রাইভ সাঁজোয়া যান নিজেই চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় সামরিক যান চালানোর পাশাপাশি মহড়ার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরে প্রধানমন্ত্রী ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এসময় তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের সমন্বিত অভিযান, আধুনিক যুদ্ধকৌশল এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা পর্যবেক্ষণ করেন তিনি।

মহড়ায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষায়িত স্পেশাল ফোর্সের সমন্বয়ে এই ধরনের যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে।

মহড়া পরিদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি, তিন বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার এবং আধুনিক যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়।

জনপ্রিয়
Advertisement
সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান নিজেই চালালেন প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান নিজেই চালালেন প্রধানমন্ত্রী