Advertisement

যশোর সীমান্তে ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

যশোর সীমান্তে ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২০ লাখ ৭৫ হাজার ৪৯০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে। আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১২০টি শাড়ি, ৫৪টি কম্বল, ২৫টি চাদর, ৫ কেজি জিরা, ২৩ প্যাকেট ফুচকা, ৮ কেজি কিশমিশ, ১ হাজার ৯৮০টি চকলেট, ১০ প্যাকেট সোনপাপড়ি, ১৭টি খাদ্যসামগ্রী, ৮০ প্যাকেট পাতার বিড়ি, ৮০৮টি ওষুধ এবং ২ হাজার ৩৯৫টি প্রসাধনসামগ্রী। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটকে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।