Advertisement

বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন এবং সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল করেছে শার্শা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপনের নেতৃত্বে মিছিলটি বের হয়। এতে প্রায় ২০০ থেকে ২৫০ নেতাকর্মী অংশ নেন। মিছিলটি বেনাপোল পোর্টসংলগ্ন সাদিপুর মোড় থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল বলফিল্ডে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমির ফয়সাল, সদস্য সচিব রাজিবুর রহমান সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহিদ ও সদস্য সচিব মো. ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।