Advertisement

সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে জেলা পুলিশের বিদায় সংবর্ধনা

সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে জেলা পুলিশের বিদায় সংবর্ধনা
বদলিজনিত কারণে যশোরের মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম। অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তা ইমদাদুল হকের কর্মজীবনের বিভিন্ন স্মৃতিময় মুহূর্ত তুলে ধরেন। তিনি তাঁর পেশাগত নিষ্ঠা, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানের একপর্যায়ে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।