যশোরে আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনের ইজতেমা
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- যশোর
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যশোরে শেষ হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা। রোববার (২৯ নভেম্বর) দুপুরে যশোর উপশহরের জেলা মারকাস মসজিদসংলগ্ন মাঠে এ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের করাচির মুফতি সামিউল্লাহ। তিনি মুফতি তাকি উসমানির ছাত্র।
দিল্লির নিজামুদ্দিন মারকাস অনুসারী (মাওলানা সাদপন্থী) তাবলিগ জামাতের আয়োজনে গত শুক্রবার (২৭ নভেম্বর) আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। তিন দিনের এ আয়োজনে দেশ-বিদেশের প্রায় এক লাখ মুসল্লি অংশ নেন।
ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে ময়দানে আসেন। একপর্যায়ে মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের মুসল্লিরাও এতে অংশ নেন।
ইজতেমা শেষে প্রায় ১০০টি জামাত দেশের বিভিন্ন এলাকায় দাওয়াতি কার্যক্রমের উদ্দেশে রওনা হয়। ইজতেমা ব্যবস্থাপনা কমিটির প্রধান ও কেশবপুর তাবলিগ জামাতের আমির এস এম ইয়ামিনুর রহমান জানান, এবারের ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
জনপ্রিয়


















