Advertisement

দীর্ঘ ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
দীর্ঘ ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে দেশের চা বাগানগুলোতে উৎসবের আমেজ শুরু হয়েছে। আগামী ২৮ নভেম্বর ২৩১টি বাগান পঞ্চায়েতের ভোট আয়োজনের প্রস্তুতি চলছে। এতে প্রায় ৯৮ হাজার চা শ্রমিক ভোট প্রদান করবেন; প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাড়ে তিন হাজারেরও বেশি প্রার্থী। চা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, দেশে ১৬৭টি মূল ও ৬৪টি ফাঁড়ি চা বাগান রয়েছে। প্রতিটি বাগানে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের পঞ্চায়েত কমিটি নির্বাচিত হবে। একই দিনে ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাতটি ভ্যালির নেতৃত্ব নির্বাচনেও ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হওয়ার কথা। কেন্দ্রীয় সভাপতি পদে রামভাজন কৈরী, রাজু গোয়ালা ও পঙ্কজ কন্দ এবং সাধারণ সম্পাদক পদে নিপেন পাল ও পরেশ কালিন্দির নেতৃত্বাধীন প্যানেল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তফসিল ঘোষণার পর ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়েও প্রার্থীরা প্রার্থিতা ঘোষণা করবেন বলে জানা যায়। দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় শ্রমিকদের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের প্রধান দাবির মধ্যে রয়েছে মজুরি বৃদ্ধি, নিয়মিত বেতন, শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে কাজ করা। শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসাইন জানান, ৩০ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য ভোটার তালিকা হালনাগাদসহ মাঠপর্যায়ের কাজ শুরু করা হচ্ছে। ০১৭৪৫৯৩৯৪৪৮
জনপ্রিয়
Advertisement
সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির

সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির