Advertisement

চার সমুদ্রবন্দরের সতর্কসংকেত নামল

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা না থাকায় দেশের চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ফেলতে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাতের মধ্যে খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

জনপ্রিয়
Advertisement
সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির

সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির