Advertisement

বেনাপোলে বিজিবির অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোলে বিজিবির অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২২ লাখ ৪০ হাজার টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্প্রতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.
কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি জানান,বৃহস্প্রতিবার দুপুরে গোপন সংবাদে আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় উইন কোরেক্স সিরাপ, শাড়ী, থ্রী-পিস, কম্বল, চাদর, ফুসকা, কিসমিস, চকলেট ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, চোরাকারবারিদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজিবির এধরণের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়
Advertisement
সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির

সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’র প্রতিবাদে বেনাপোলের পুটখালী সীমান্তে বিএনপির বিক্ষোভ সমাবেশ শার্শা উপজেলা বিএনপির