শিরোনাম:

  বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড   দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা   আশেপাশের চাটুকার থেকে তামিমকে সাবধান থাকতে বললেন ইমরুল   হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল   ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা   সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু   বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে   নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি   রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ   ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত   নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত   নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
আজ, শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৮:০৪

Noakhali

দীর্ঘদিনের প্রেমের সর্ম্পকের জের ধরে ভালোবাসার মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জাতীয় দলের পেসার কাটার মাস্টার মোস্তাফিজ।

আজ শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজের পর তার বিবাহ অনুষ্ঠান।

এদিকে জাতীয় দলের এমন এক আলোচিত তারকার বিয়েতে নেই কোন আয়োজন। এমনকি মোস্তাফিজের বাড়িতে কোন আত্মীয়-স্বজনের সমাগমের দেখা মেলেনি।

এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) গভীর রাতে মোস্তাফিজের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে গায়ে হলুদের কোন ছবি বা তথ্য সংবাদকর্মীদের কাছে প্রকাশ করেনি তারা।

বলা যায়, এই ক্রিকেট তারকার বিয়ে অনেকটা লুকোচুরি করেই হচ্ছে। বিয়ে নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কোন তথ্য প্রকাশ করছে না বর ও কনে পক্ষ। সংবাদকর্মীরা বিভিন্ন তথ্য জানতে চাইলে সেটার কোন সন্তুষ্টজনক উত্তর দিচ্ছে না তাদের পরিবার। আর এই সকল লুকোচুরি নিয়ে তার ভক্তবৃন্দের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কাটার মাস্টার মোস্তাফিজের হবু স্ত্রী সামিয়া পারভিন শিমু। তিনি সর্ম্পকে মোস্তাফিজের মামতো বোন। দীর্ঘদিনের প্রেমের সর্ম্পক ছিল তাদের মধ্যে বলে জানা যায়। সামিয়া পারভিন শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

কটার মাস্টারের হবু শ্বশুর বাড়িতে দেখা মিলেছে একই পরিবেশ। নেই কোন জমজমাট আয়োজন। সাদামাটা করেই একটি বিয়ের প্যান্ডেল তৈরী করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কাটার মাস্টারের এক প্রতিবেশীর মাধ্যমে জানা যায়, শিমুর সাথে মোস্তাফিজের দীর্ঘদিনের প্রেমের সর্ম্পক ছিল। আর সেই প্রেমের সর্ম্পকের জের ধরেই শিমুকে বিয়ে করছেন মোস্তাফিজ। তবে বিয়েতে নেই কোন জমজমাট আয়োজন। কোন আত্মীয়-স্বজনের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছেনা। জাতীয় দলের এই তারকার বিয়েটা এভাবে অনুষ্ঠিত হচ্ছে সেটা নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করছেন তার প্রতিবেশীরা।

মোস্তাফিজের সেজ ভাই মোখলেছুর রহমান পল্টুর সাথে বিডি২৪লাইভ প্রতিনিধি যোগাযোগ করলে তিনি জানান, মোস্তাফিজের বিয়েটা প্রাথমিক দিকে পারিবারিক ভাবে হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন মিডিয়ায় বিয়ের বিষয়টি প্রকাশ হওয়ায় বর্তমানে সেটা ভাইরাল হয়ে গেছে।

শিমুর সাথে প্রেমের সর্ম্পক্য ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।

কাটার মাস্টারের এক ভক্ত জানান, মোস্তাফিজ বর্তমান সময়ে সারা বিশ্বের কাছে এক আলোড়ন। এত বড় মাপের একজন ক্রিকেট তারকা হয়েও তিনি তার ভালোবাসার মানুষকে বিয়ে করছেন সেটা আমাদের সকলের কাছে ভালো লাগার মত একটি বিষয়। মোস্তাফিজের দাম্পত্য জীবন অনেক সুখের হোক এ শুভ কামনা করেছেন এই ভক্ত।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড

2

দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান…

3

আশেপাশের চাটুকার থেকে তামিমকে সাবধান থাকতে বললেন ইমরুল

4

হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

5

ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা

6

সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

7

বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে

8

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি

9

রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ

10

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত

11

নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত

12

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

13

সৌদিতে স্ট্রোক করে নোয়াখালীর জামশেদের মৃত্যু

14

স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের…

15

নোয়াখালী: কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে পৃথক অগ্নিকান্ডে ২৮ দোকান পুড়ে ছাই

1

ছবিটি ফেসবুকে দিয়েছে কে?

2

হার্ট অ্যাটাক এড়াতে যেসব নিয়ম মেনে চলবেন

3

সম্পর্ক ভালো রাখতে যা করবেন

4

এবার চীনে খবর পড়ছে নারী রোবট

5

‘আল্লাহ আমাদের বাঁচাতে জেলেদের পাঠিয়েছিলেন’

6

সাবেক ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেফতার

7

বিআরটিসি বাসে বাঁশের বেড়া! যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

8

নেইমারের মন্তব্য কি রিয়ালে যোগ দেয়ার আভাস?

9

মোবাইল গ্রাহকরা ৫ টাকার বেশি ধার নিতে পারবেন না

10

সেই শাহরিয়ারের প্রশংসা করে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

11

ফেনীর সোনাগাজী উপজেলায় ছাত্রীকে আগুনে ঝলসে দেয়ায় সেই মাদ্রাসা অধ্যক্ষ…

12

চাকরি নেই, সন্তানের জন্য দুধ চুরি করলেন বাবা!

13

দ্বিতীয় মেঘনা, গোমতী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

14

‘বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত’: সৌরভ গাঙ্গুলী

15

মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।