Advertisement

বকশীগঞ্জে দুই ইটভাটায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

বকশীগঞ্জে দুই ইটভাটায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা
জামালপুরের বকশীগঞ্জে  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটাকে  ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া এলাকার মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ১ লাখ টাকা এবং পৌর এলাকার নয়াপাড়া এলাকার একটি ইটভাটাকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস উপস্থিত ছিলেন। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।