শিরোনাম:

  বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড   দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা   আশেপাশের চাটুকার থেকে তামিমকে সাবধান থাকতে বললেন ইমরুল   হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল   ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা   সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু   বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে   নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি   রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ   ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত   নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত   নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
আজ, বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:২৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) আইসিইউতে চিকিৎসাধীন শয্যাশায়ী ওবায়দুল কাদেরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হচ্ছে। ছবিতে ওবায়দুল কাদেরের নাকে মুখে নলসহ বিভিন্ন যন্ত্রপাতি লাগানো অবস্থায় দেখা যাচ্ছে।

এ ধরনের ছবি প্রকাশিত হওয়ায় বিএসএমএমইউর চিকিৎসকরা চটেছেন। যারা ছবি তুলেছেন তাদের ব্যাপারে কঠোর সমালোচনা করেছেন চিকিৎসকরা। এ খবরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে পর্যন্তও পৌঁছেছে। এ ছবিটি কখন, কীভাবে, কে তুলেছে, কে-ই বা পোস্ট দিয়েছেন তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

বিএসএমএমইউর চিকিৎসকদের ধারণা, রাষ্ট্রপতি আবদুল হামিদ যখন ওবায়দুল কাদেরকে দেখতে আসেন তখন তার সঙ্গে আসা লোকজনের মধ্যেই কেউ হয়তো ছবিটি তোলেন এবং পরে পোস্ট দিয়েছেন। তারা বলেন, ‘আইসিইউতে রোগী জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকেন। এ অবস্থায় ছবি তোলা তো অনেক দূরের কথা, দেখা করতে গেলেও মুখে মাস্ক, পায়ে জুতা ও শরীরে গাউন দিয়ে ঢেকে তবেই যেতে হয়। কিন্তু তাকে দেখতে গিয়ে মন্ত্রী, সাংসদ ও রাজনীতিবিদদের অধিকাংশই সংক্রমণের কথা ভাবেননি।’

অনেকেই মুমূর্ষু ওবায়দুল কাদেরের ছবি তোলা এমনকি তার শয্যাপার্শ্বে দাঁড়িয়ে সেলফি তুলেছেন বলেও ওই চিকিৎসকরা জানান।

এদিকে সোমবার সকাল থেকেই বিএসএমএমইউর সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতালের তিন নম্বর গেটের সামনে বেশকিছু পুলিশ সদস্য অবস্থান নিয়েছে। নিরাপত্তার কারণে সাধারণের কোনো গাড়ি বিএসএমএমইউতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া নির্দেশনা অনুযায়ী কোনো নেতাকর্মীদেরও ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মুজিব জাগো নিউজকে জানান, সকাল ৭টা থেকে আমরা এখানে আছি। নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করছি।

রোববার (৩ মার্চ) সকালে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তির পর ওবায়দুল কাদেরের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। আইসিইউতে চিকিৎসা দিয়ে অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার এনজিওগ্রাম করে হৃদপিন্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এসময় একটি রক্তনালীতে রিং (স্ট্যান্টিং) বসানো হয়। এরপর উচ্চমাত্রার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে তার শারিরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

তাকে দেখতে হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড

2

দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান…

3

আশেপাশের চাটুকার থেকে তামিমকে সাবধান থাকতে বললেন ইমরুল

4

হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

5

ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা

6

সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

7

বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে

8

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি

9

রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ

10

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত

11

নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত

12

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

13

সৌদিতে স্ট্রোক করে নোয়াখালীর জামশেদের মৃত্যু

14

স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের…

15

নোয়াখালী: কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে পৃথক অগ্নিকান্ডে ২৮ দোকান পুড়ে ছাই

1

ছবিটি ফেসবুকে দিয়েছে কে?

2

হার্ট অ্যাটাক এড়াতে যেসব নিয়ম মেনে চলবেন

3

সম্পর্ক ভালো রাখতে যা করবেন

4

এবার চীনে খবর পড়ছে নারী রোবট

5

‘আল্লাহ আমাদের বাঁচাতে জেলেদের পাঠিয়েছিলেন’

6

সাবেক ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেফতার

7

বিআরটিসি বাসে বাঁশের বেড়া! যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

8

নেইমারের মন্তব্য কি রিয়ালে যোগ দেয়ার আভাস?

9

মোবাইল গ্রাহকরা ৫ টাকার বেশি ধার নিতে পারবেন না

10

সেই শাহরিয়ারের প্রশংসা করে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

11

ফেনীর সোনাগাজী উপজেলায় ছাত্রীকে আগুনে ঝলসে দেয়ায় সেই মাদ্রাসা অধ্যক্ষ…

12

চাকরি নেই, সন্তানের জন্য দুধ চুরি করলেন বাবা!

13

দ্বিতীয় মেঘনা, গোমতী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

14

‘বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত’: সৌরভ গাঙ্গুলী

15

মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।